Odoo ভিত্তিক · বাংলাদেশের জন্য তৈরি

আপনার ডিস্ট্রিবিউশন ব্যবসা চালান কাগজের মেমোর ঝামেলা ছাড়াই

দৈনিক সেলস অর্ডার, ডেলিভারি ও কালেকশন থেকে শুরু করে ক্লেইম, স্টক আর ক্যাশবুক — বাংলামেমো প্রতিটি টাকা আর প্রতিটি কার্টনের হিসাব রাখে, বাংলা ও ইংরেজিতে।

  • রুট অনুযায়ী দৈনিক বিক্রয়
  • PDF ও Excel রিপোর্ট
  • বাংলায় ইনভয়েস
২০+সমন্বিত মডিউল
২ভাষা — বাংলা ও ইংরেজি
PDF + XLSXপ্রতিটি মূল রিপোর্টে এক্সপোর্ট
৳ টাকাইনভয়েসে কথায় টাকার অঙ্ক
ফিচারসমূহ

একজন ডিস্ট্রিবিউটরের যা দরকার, সব এক জায়গায়

বাংলাদেশের ডিস্ট্রিবিউশন হাউস যেভাবে কাজ করে — রুট ধরে, মেমো ধরে — ঠিক সেভাবেই তৈরি মডিউল।

দৈনিক সেলস জেনারেশন

সেলস রুট ও জোন অনুযায়ী দিনের অর্ডার তৈরি করুন, কোটেশন একত্র করুন এবং ডেলিভারি ভ্যানের জন্য একটি অর্ডার সামারি প্রিন্ট করুন।

ডেলিভারি ও কালেকশন

প্রতিটি অর্ডারের বিপরীতে ডেলিভারি পরিমাণ ও আদায়কৃত টাকা ট্র্যাক করুন, যাতে সন্ধ্যার হিসাব সকালের মালের সাথে মিলে যায়।

ক্লেইম ও রিটার্ন

আউটলেট থেকে পণ্য ফেরত নিন এবং সাপ্লায়ার কোম্পানির কাছে ক্লেইম করুন — অনুমোদন, আদায় ও ক্লোজ, সম্পূর্ণ অডিট ট্রেইলসহ।

ইনভেন্টরি ও স্টক

লট, লোকেশন ও ভ্যারিয়েন্ট, স্টক এজিং রিপোর্ট, সর্বশেষ ক্রয়মূল্যে কস্টিং এবং লোকেশনভিত্তিক স্টক দেখার পপআপ।

ক্রয় ও ভেন্ডর অগ্রিম

প্রাপ্ত পরিমাণের ভিত্তিতে বিল করা পারচেজ অর্ডার, ভেন্ডর অগ্রিম পেমেন্ট ট্র্যাক ও বিলের সাথে স্বয়ংক্রিয় সমন্বয়।

ক্যাশবুক ও হিসাব

দৈনিক খরচ, লোন, ব্যাংক ও ক্যাশ, পার্টনার লেজার এবং পূর্ণাঙ্গ আর্থিক বিবরণী — মূল মুদ্রা বাংলাদেশি টাকা।

আউটলেট, রুট ও অঞ্চল

আউটলেটের ধরন, সেলস রুট এবং বিভাগ → জেলা → থানা অনুযায়ী কাস্টমার সাজান।

রোল ও এক্সেস কন্ট্রোল

তৈরি রোল — অ্যাডমিন, ম্যানেজার, সেলস টিম, সাপোর্ট ও রেস্ট্রিক্টেড — প্রত্যেক কর্মী শুধু তার প্রয়োজনীয় তথ্যই দেখবে।

কীভাবে কাজ করে

গুদাম থেকে লেজার পর্যন্ত একটাই প্রবাহ

প্রতিটি ধাপ পরের ধাপে স্বয়ংক্রিয়ভাবে তথ্য দেয় — আবার টাইপ নয়, হারানো মেমো বই নয়।

  1. ১

    ক্রয়

    সাপ্লায়ারকে অর্ডার, অগ্রিম পরিশোধ, মাল গ্রহণ।

  2. ২

    স্টক

    সর্বশেষ ক্রয়মূল্যসহ লোকেশনভিত্তিক স্টক আপডেট।

  3. ৩

    দৈনিক অর্ডার

    রুটভিত্তিক অর্ডার ও ভ্যান লোডিং সামারি তৈরি।

  4. ৪

    ডেলিভারি ও আদায়

    ডেলিভারি নিশ্চিত করে আউটলেট থেকে টাকা আদায় এন্ট্রি।

  5. ৫

    ক্লেইম ও রিটার্ন

    নষ্ট মাল ফেরত নিয়ে কোম্পানির কাছে ক্লেইম।

  6. ৬

    হিসাব

    ইনভয়েস, ক্যাশবুক ও লেজার স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হয়।

রিপোর্ট

দিন শেষ হওয়ার আগেই জানুন আপনার হিসাব

তারিখ, জার্নাল, রুট বা পার্টনার দিয়ে ফিল্টার করুন, সামারি ও বিস্তারিত বদলান, তারপর PDF বা Excel এ ডাউনলোড করুন — বাংলা ফন্ট, পৃষ্ঠা নম্বর আর আপনার কোম্পানির হেডারসহ।

  • সরাসরি অফিসের প্রিন্টারে প্রিন্ট
  • বাংলাদেশি টাকায় কথায় অঙ্ক
  • প্রতিটি পৃষ্ঠায় ব্র্যান্ডেড হেডার ও ফুটার
অর্ডার সামারিPDF
ক্যাশবুক খরচPDFXLSX
স্টক রিপোর্টXLSX
স্টক এজিংPDFXLSX
পার্টনার লেজারPDFXLSX
এজড রিসিভেবল / পেয়েবলPDFXLSX
জেনারেল লেজারPDFXLSX
ট্রায়াল ব্যালেন্সPDFXLSX
লাভ-ক্ষতিPDFXLSX
ব্যালেন্স শিটPDFXLSX
কেন বাংলামেমো

নিরাপদ, স্থানীয় এবং প্রথম দিন থেকেই প্রস্তুত

স্বয়ংক্রিয় ব্যাকআপ

লোকাল সার্ভার, FTP/SFTP, Google Drive, Dropbox, OneDrive, Nextcloud বা Amazon S3-এ নির্ধারিত সময়ে ডাটাবেস ব্যাকআপ।

ডাটা মাইগ্রেশন আমরা করি

পণ্য, প্রারম্ভিক স্টক, কাস্টমার, ভেন্ডর, রুট, অঞ্চল ও হিসাব — আপনার বিদ্যমান শিট থেকে আমরাই আপলোড করে দেই।

বাংলা প্রথমে

বাংলায় রিপোর্ট ও ইনভয়েস, বাংলায় কর্মচারীর তথ্য, আর জাতীয় পতাকার রঙে সাজানো লগইন পেজ।

Odoo এর উপর তৈরি

প্রমাণিত, উন্মুক্ত ERP ভিত্তি যা আপনার সাথে বড় হয় — প্রস্তুত হলেই HR, POS বা ই-কমার্স যোগ করুন।

যোগাযোগ করুন

চলুন আপনার ডিস্ট্রিবিউশন হাউস সাজাই

আপনার ব্যবসা সম্পর্কে একটু জানান। আমরা সাথে সাথে একটি নিশ্চিতকরণ ইমেইল পাঠাব এবং এক কর্মদিবসের মধ্যে যোগাযোগ করব।

  • banglamemo@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ
  • শনি – বৃহস্পতি, সকাল ১০টা – সন্ধ্যা ৭টা
জিজ্ঞাসা মেমো No. —